Apan Desh | আপন দেশ

ডাক্তার জাহিদ হোসেন

১১ মা পেলেন ‘গরবিনী মা’ সম্মাননা

১১ মা পেলেন ‘গরবিনী মা’ সম্মাননা

রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা-২০২৬’ সম্মাননা অনুষ্ঠান। রোববার (১০ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে ত্রয়োদশবারের মতো এ আয়োজন করা হয়। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সমাজকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

০৭:০৮ পিএম, ১০ মে ২০২৬ রোববার

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে হবে, যা নাগরিক হিসেবে সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

০৫:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement