Apan Desh | আপন দেশ

নভেম্বরে ঘন কুয়াশাসহ ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৪, ১ নভেম্বর ২০২৬

নভেম্বরে ঘন কুয়াশাসহ ঘূর্ণিঝড়ের শঙ্কা

ফাইল ছবি

চলতি নভেম্বরে দুইটি ঘূর্ণিঝড়ের শঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। সঙ্গে এ মাসেই ঘন কুয়াশা পড়তে পারে।

রোববার (০১ নভেম্বর) আবহাওয়া অধিদফতর থেকে এ পূর্বাভাস দেয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাত এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নভেম্বরে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১ থেকে ২টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আরও পড়ুন <<>> নিম্নচাপের প্রভাবে ৮ বিভাগে বৃষ্টির আভাস

এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এদিকে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা/ মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

চলতি মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এমাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.৫-৪.৫ মি.মি. এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫.০-৭.০ ঘণ্টা থাকতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়