Apan Desh | আপন দেশ

অবলুপ্ত পাইওনিয়ার ব্যাংকের ২৬৮ শতাংশ জমি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৬, ১ নভেম্বর ২০২৬

অবলুপ্ত পাইওনিয়ার ব্যাংকের ২৬৮ শতাংশ জমি হস্তান্তর

ফাইল ছবি

অবলুপ্ত পাইওনিয়ার ব্যাংক লিমিটেডের নিলামে ৩৭৩ শতাংশ জমি বিক্রি করা হয়েছে। যার মধ্যে ২৬৮ শতাংশের মালিকানা হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (০১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ জমি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া মৌজায় এসব জমি অবস্থিত। গত ৩১ জানুয়ারি উন্মুক্ত নিলামের মাধ্যমে জমিগুলো বিক্রি করা হয়। এতে সর্বোচ্চ দরদাতারা জমি কেনেন। সুপ্রিম কোর্টের নিয়োগ করা একজন যুগ্ম জেলা ও দায়রা জজ নিলাম কার্যক্রম পরিচালনা করেন।

তবে নিলামের পর কয়েকজন ব্যক্তি বিক্রি করা জমির ১০৫ শতাংশের মালিকানা দাবি করে মামলা করেন। এ কারণে ওই অংশের জমি হস্তান্তর করা সম্ভব হয়নি। বাকি ২৬৮ শতাংশ জমি ক্রেতাদের নামে নিবন্ধনের জন্য হাইকোর্টের অনুমোদন চায় বাংলাদেশ ব্যাংক।

গত ৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা ওই জমি নিবন্ধনের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে রোববার ১১ জন ক্রেতার কাছে জমি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন <<>> রোববার রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ

জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর-১ ও ডেপুটি গভর্নর-২।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্টের আদেশে ১৭টি অবলুপ্ত ব্যাংকের অফিসিয়াল লিকুইডেটর বা সরকারি অবসায়ক হিসেবে কেন্দ্রীয় ব্যাংককে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে ১৯৭৮ সালের ৪ আগস্ট হাইকোর্টের নির্দেশনায় জমি বিক্রি ও তহবিল ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয় অফিসিয়াল লিকুইডেটরকে। 

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়