কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম রফিকুল ইসলাম (২৮)। তার হাজতি নম্বর ৩৯১৮/২৬। বাবার নাম আশরাফ আলী। তিনি কোন মামলার আসামি ছিলেন এ তথ্য জানাতে পারেননি তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. আরমান।
০৯:২৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার