Apan Desh | আপন দেশ

যাত্রাবাড়ী অভিযানে গ্রেফতার ১৬

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৩, ১৪ এপ্রিল ২০২৬

যাত্রাবাড়ী অভিযানে গ্রেফতার ১৬

ছবি: আপন দেশ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাজ্জাত হোসেন (২৯), মো. সায়েম হোসেন (২৩), জনি চন্দ্র (৪৬), মো. সেলিম (৫৮), মো. সম্রাট মোল্লা ওরফে জালাল (২৮), জাহিদ (২২), মাজহারুল ইসলাম (৩৬), আনিসুর রহমান (৪৬), মো. রাকিবুল হোসেন (৩৬), মো. শাকিল (২১), মো. ফাহিম (২০), শামীম (২৩), মো. ইব্রাহিম (১৮), মো. নাহিদ হাসান (২৬), শাহীন শেখ (৩০) ও মো. মহরব আলী সুমন (২৬)।

আরও পড়ুন <<>> শিগগিরই শুরু হচ্ছে মাদক নির্মূল অভিযান

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় চারজন, পুরাতন মামলায় পাঁচজন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে আটক করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়