Apan Desh | আপন দেশ

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৬, ১৪ এপ্রিল ২০২৬

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, বন্ধ মেট্রোরেল চলাচল

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একটি গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর বেলুনটি সরিয়ে নেয়া হলে আবারও স্বাভাবিক হয় চলাচল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়। এরপর দ্রুত বেলুন অপসারণের কাজ শুরু হয়।

আরও পড়ুন <<>> কৃষিভিত্তিক শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

এমআরটি পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের উচ্চ ভোল্টেজ লাইনে একটি গ্যাস বেলুন উড়ে এসে আটকে পড়ে। লাইটি উচ্চ ভোল্টেজ হওয়ায় নিরাপত্তার কারণে অপসারণে কিছুটা সময় লাগে।

পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বেলুনটি অপসারণ করা সম্ভব হয় এবং সঙ্গে সঙ্গে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়