Apan Desh | আপন দেশ

প্রেস সচিব

দায়িত্ব শেষে সামাজিক কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

দায়িত্ব শেষে সামাজিক কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা দায়িত্ব শেষ হবার পর বিশ্বব্যাপী ওনার সামাজিক কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান, তারা দেশের জন্য কাজ করেছেন, তারা এখানেই থাকবেন। সরকারের বাইরে থেকেও দেশের জন্য কাজ করে যাবেন। গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন, আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে যাবেন উপদেষ্টারা। তাদের বাসায় পৌঁছে দেয়া হবে পতাকা ছাড়া গাড়িতে।

০৫:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

ন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে শফিকুল আলম লিখেছেন, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ব‍্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছু দিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান।

১২:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ ৪ অধ্যাদেশ অনুমোদন

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ ৪ অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া ও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি-৩)’ ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

০৮:৩৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেসসচিব

আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেসসচিব

স্ত্রী, সন্তান ও ভাইবোন আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা আমাকে আরও সতর্ক হতে বলেছেন, তারা ভীত বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, কিন্তু সত্যি বলতে আমি নই।  শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ বলেন। ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, আজ আমার এ দায়িত্বের ১৬ মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না। কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়।

০৯:৫৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

তফসিল ঘোষণার পর দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

তফসিল ঘোষণার পর দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

উপদেষ্টা আসিফ মাহমুদ  ও উপদেষ্টা মাহফুজ আলম আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তাদের পদত্যাগ কার্যকর হবে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। এছাড়া সরকারের থেকে অর্জিত অভিজ্ঞতা তা পরবর্তী জীবনে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে প্রথম থেকেই বলে আসছে সরকার। কিছু তথাকথিত ব্যক্তি ও সিনিয়র সাংবাদিক সন্দেহ তৈরি করছেন। এতে হয়তো তাদের কিছু ভিউ বাড়ছে।

০৭:৪৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ