Apan Desh | আপন দেশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ১০৯৭ মামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ১০৯৭ মামলা

ফাইল ছবি

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৯৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

ডিএমপি জানায়, রোববার (০১ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে মামলা হয়েছে ৪০টি। এর মধ্যে ৫টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে মামলা ১৩৬টি। এতে ৩টি বাস, ৮টি ট্রাক, ১৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬৫টি মামলা করা হয়। এখানে ৬টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে মামলা হয়েছে ৪৭টি। এর মধ্যে ৪টি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ১১টি মোটরসাইকেল। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৪টি মামলা হয়েছে। এতে ৫টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেল রয়েছে।

আরও পড়ুন <<>> কারাগার থেকে যারা ভোট দেবেন

ট্রাফিক-মিরপুর বিভাগে মামলা ১৮২টি। এর মধ্যে ১টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেল রয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫৮টি মামলা করা হয়। এখানে ৫টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে মামলা হয়েছে ১৮৫টি। এর মধ্যে ৭টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেল রয়েছে। অভিযানকালে ৩৮৪টি যানবাহন ডাম্পিং করা হয়।
রেকার করা হয় ১৪১টি গাড়ি।

ডিএমপি জানায়, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়