Apan Desh | আপন দেশ

তফসিল ঘোষণা কাল সন্ধ্যায়: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৪৫, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫২, ১০ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণা কাল সন্ধ্যায়: ইসি সচিব

আগামীকাল সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করা হবে। এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ছয়টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন।

এর আগে দুপুরে ইসি সচিব জানান, আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে।

এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।

আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু