Apan Desh | আপন দেশ

পুলিশ নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫০, ২৩ জুন ২০২৪

পুলিশ নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়’ এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা চায় সরকার। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো যাতে পুলিশের খবর প্রকাশের বিষয়ে সতর্কতা অবলম্বন করে, সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (রাজনৈতিক-৬) ইসরাত জাহানের সই করা এ সংক্রান্ত চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এ ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসমূহের অধিকতর সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আরও পড়ুন>> মিয়ানমার সীমান্তে গুলির ঘটনায় জাতিসংঘে ঢাকার অভিযোগ

গত শুক্রবার ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’র পক্ষ থেকেও একই ভাষায় গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়েছে।

এর বিপরীতে শনিবার সাংবাদিকদের সংগঠন বিএফইউজে ও ডিইউজের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দেয়া হয়েছে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো এ চিঠিটি সামনে এলো।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch