Apan Desh | আপন দেশ

ফেসবুকে বাবা হত্যার বিচার চাইলেন আনারকন্যা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ৮ জুন ২০২৪

আপডেট: ১১:৩৬, ৮ জুন ২০২৪

ফেসবুকে বাবা হত্যার বিচার চাইলেন আনারকন্যা

ছবি: সংগৃহীত

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তদন্ত কছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। বাবাকে হারিয়ে ফেসবুকে বিভিন্ন আবেগঘন পোস্ট দিয়েছেন আগেও। এবার বাবা হত্যার বিচার চেয়ে পোস্ট করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

বৃহস্পতিবার (৬ জুন) তিনি লিখেছেন, ‘তোমার হত্যার বিচার আমি করবোই বাবা ইনশাআল্লাহ। চিন্তা করো না তুমি। তোমার ডরিন ভুলে যাবে না কোনদিনও। এতো নিকৃষ্টভাবে হত্যা তোমাকে কষ্ট দিয়েছে বিচার হবেই বাবা আমি ভুলবো না কখনোই। আমি এর শেষ দেখবো বাবা। আমার দ্বীর্ঘশ্বাস আর চোখের পানি উপরে একজন দেখেছেন। বিচার আমি করবোই বাবা। আল্লাহ ভরসা।’

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম।

আপন দেশ/এইউ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত