Apan Desh | আপন দেশ

হুইপ হচ্ছেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১, ২২ জানুয়ারি ২০২৪

হুইপ হচ্ছেন মাশরাফি

জাতীয় সংসদে হুইপ হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গে হুইপ হচ্ছেন আরও চারজন সংসদ সদস্য। সোমবার (২২ জানুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিনই রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপ ও হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে টানা দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদে হুইপ হিসেবে নতুন মুখ। আরও নতুন মুখ হিসেবে থাকবেন- নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)। আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম বিগত একাদশ সংসদেও হুইপের দায়িত্বে ছিলেন। তারা স্ব স্ব দায়িত্বে বহাল থাকছেন।

আরও পড়ুন>> জাপার অস্তিত্ব হুমকির মুখে, শংকা রওশনের

১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে বহাল থাকছেন নূর-ই আলম চৌধুরী লিটন। 

সূত্র জানিয়েছে, চিফ হুইপ ও হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান