Apan Desh | আপন দেশ

চিফ হুইপ

সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: হুইপ দুলু

সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: হুইপ দুলু

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সদ্য ঘোষিত বাজেটে শিক্ষা খাতে স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এমন দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতের ওপর নির্মিত একতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। হুইপ দুলু বলেন, তারেক রহমানের সরকার আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। কিছুদিন আগে যে বাজেট হয়েছে, সেখানে আমার মনে হয় স্বাধীনতার পর শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। কারণ গত ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমেই তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা চায় বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে। এ কারণে নতুন প্রজন্ম, যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তাদের শিক্ষাব্যবস্থা দুর্বল করে দেয়ার চেষ্টা করা হয়েছে।

০৫:২৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

জেলাভিত্তিক দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

জেলাভিত্তিক দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেয়া হয়েছে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে। এ তালিকায় রয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। কেউ একটি, কেউ দুই থেকে তিনটি জেলার দায়িত্ব পেয়েছেন। দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়ন কার্যক্রম দেখভাল করবেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। লুট করা অর্থের একাংশ বিদেশে পাচার হয়েছে। যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থের অন্য অংশ দেশের ভেতরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে।

০৯:৫৩ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

চিফ হুইপকে ব্ল্যাকমেইল, কারাগারে যুবক

চিফ হুইপকে ব্ল্যাকমেইল, কারাগারে যুবক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে এ এম হাসান নাসিমকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আসামিকে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক রায়হানুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করেন। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে রোববার (১৯ এপ্রিল) জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

১১:৪৫ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে জানালেন চিফ হুইপ

এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে জানালেন চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নুরুল ইসলাম মনি বলেন, প্রায় সব সংসদ সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ ও স্পিকারের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা থাকলেও অন্য সদস্যদের জন্যও প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়সহ প্রস্তুতি সম্পন্ন করতে ১০ এপ্রিলের মধ্যে বরাদ্দ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে ৩০ মার্চ আবারও বৈঠকে বসবে সংসদ কমিটি।

০৪:০৪ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

বিচারকাজ বিলম্ব করতে ট্রাইব্যুনালকে বিভ্রান্তের চেষ্টা: চিফ প্রসিকিউটর

বিচারকাজ বিলম্ব করতে ট্রাইব্যুনালকে বিভ্রান্তের চেষ্টা: চিফ প্রসিকিউটর

বিচারকাজ বিলম্ব করতে আসামিপক্ষ একের পর এক আবেদন করে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল আজ (২১ ডিসেম্বর)। এদের মধ্যে ১০ জনই সাবেক সেনা কর্মকর্তা। তবে ট্রাইব্যুনাল এ আদেশ পিছিয়ে দিয়েছেন। আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। বিচারিক প্যানেলের নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

০৬:১০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement