Apan Desh | আপন দেশ

সাংবাদিক আবদুল হালিম আর নেই

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ৩১ জুলাই ২০২৫

সাংবাদিক আবদুল হালিম আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক আবদুল হালিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল হালিম ছিলেন একজন নিষ্ঠাবান ও সদালাপী সাংবাদিক।

তিনি ১৯৪০ সালের ১ মার্চ পটুয়াখালী জেলার আমতলী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তার সাংবাদিকতা জীবনের শুরু হয় সাপ্তাহিক জনতা পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুল হালিম দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, দায়বদ্ধতা ও পেশাদারিত্বের পরিচয় রেখেছেন। সহকর্মী ও সিনিয়র সাংবাদিকদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন। 

আজ বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদে। জানাজা শেষে তাকে তালতলা কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch