ছবি: আপন দেশ
বিজয় দৃশ্যত, অদৃশ্যত ঋণ
দৃশ্যত, কৃষকের হাসি—
রোদে পুড়ে ওঠা একধরনের বিজয়।
অদৃশ্যত, দাঁতের ফাঁকে লেগে থাকে
অসমাপ্ত ঋণের কণা।
বিকেলের দিকে,
একটি পাখি উড়ে গিয়ে বসে ট্র্যাক্টরের চাকার ওপর—
সে জানে না
এটা মাটি না মেশিন।
হঠাৎ ঝড় এলে
সব দিক পাল্টে যায়—
দিকনির্দেশকরা হয়ে ওঠে বধির।
যারা পতাকা নিয়ে এগোচ্ছো—
একবার পেছনে তাকাও,
দেখবে, তোমাদের ছায়া
আগেই পরাজিত হয়ে গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































