Apan Desh | আপন দেশ

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ মানুষের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪০, ২৬ মে ২০২৬

আপডেট: ০০:০০, ২৭ মে ২০২৬

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ মানুষের ভিড়

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছেন শতাধিক বাংলাদেশি। বাংলাদেশে ফেরার অনুমতির অপেক্ষায় তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চেকপোস্টের সামনে অবস্থান করছেন। নারী ও শিশুসহ অনেকে ট্রলি ও ব্যাগপত্র নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই হাকিমপুর সীমান্তে এমন দৃশ্য দেখা যায়। সোমবারও একই ধরনের পরিস্থিতি ছিল।

সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে ছিলেন। আবার কেউ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সীমান্তসংলগ্ন একটি ছাউনিতে প্রায় ১০০ বাংলাদেশিকে অবস্থান করতে দেখা গেছে। বাইরে আরও ৩০ থেকে ৪০ জন অপেক্ষা করছিলেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজনদের আটকে রাখার জন্য বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের পর অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে অনেকে দ্রুত দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৫ মে) পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলায় মোট ১২ জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

মালদার ইংরেজবাজারের চন্দনপার্কে তৈরি শিবিরে রাখা হয়েছে ৯ জনকে। তাদের মধ্যে ৩ জন নারী এবং ৬ জন নাবালক-নাবালিকা রয়েছে। রোববার গাজোল থানার পান্ডুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

অন্যদিকে, মুর্শিদাবাদের লালগোলা এলাকার পদ্মাভবনে তৈরি হোল্ডিং সেন্টারে প্রথমে ৩ জনকে রাখা হয়েছিল। পরে মঙ্গলবার আরও ১১ জন বাংলাদেশিকে আটক করে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন <<>> এক বছরের মধ্যে নরেন্দ্র মোদির পতন: রাহুল গান্ধী

সীমান্তে অপেক্ষমাণ বাংলাদেশিদের দাবি, অভাবের কারণে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে নিউটাউন, দমদম ও ডানকুনিসহ কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

তবে হোল্ডিং সেন্টারের খবর ছড়িয়ে পড়ার পর তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ইতোমধ্যে তারা বিএসএফকে নিজেদের পরিস্থিতির কথা জানিয়েছেন। প্রশাসনিক সূত্র বলছে, সীমান্ত পারাপারের বিষয়টি নিয়ে বিএসএফ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের