Apan Desh | আপন দেশ

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ২৪ মে ২০২৬

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা

ছবি: আপন দেশ

আমি নক্ষত্রের বসত থেকে বিচ্যুত 
এক নিষ্ফলা শেকড় 

আমার বুকের ভেতর ঝড় ফুঁসে উঠার
এপারে কবরের চুম্বনে আবার ঘুমিয়ে পড়ি ক্লান্তিতে।

কবিতার মেটাফোর নয়,
আমার রক্ত মাংসের উষ্ণ হাতে 
রাইফেলের  বাট ধরা আঙ্গুল গুলো সারিবদ্ধভাবে ক্রন্দনরত,
ট্রিগার টেপা হয় না; 
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি নতুন গজানো বাঁশের দিকে।

পারি না, 
আবারও সবুজের প্রেমে পড়ে যাই্য।
শ্যামল চত্বরে হাড্ডিগুড্ডি গেয়ে উঠে অপূর্বতার গান।

পোকায় খাওয়া কানের সুরঙ্গে 
প্রেমের কী মধুর বাণী!
কতো যতনে দ্রোহ আর উপেক্ষার শহরে শুনায় 
পরমের বিনয় কবিতা!

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়