ছবি: আপন দেশ
আজিব যন্ত্র
কি অন্ত্রে, তন্ত্রে গড়া মন্ত্র?
হাতে মোবাইল, যাদুর যন্ত্র।
আজ প্রতি ঘরে ঘরে সাড়া,
দিচ্ছে ইন্টারনেটে পাহারা।
চলতে-ফিরতে, খেতে সদা,
মোবাইল এখন নানা দাদা।
রক্তের চেয়ে বড় বেশি কদর,
লাগে না বাবা-মায়ের আদর।
আজিব মনেধরা মোবাইল!
ভাগ্য চাকার ঘুরায় ফাইল।
শত বেকার বিজ্ঞ যুবক
নিচ্ছে তার জ্ঞানে সবক।
এখন এটা জীবনের ব্যারাম,
ছোট-বড় করে ঘুম হারাম।
চোখ-ব্রেন হচ্ছে ক্ষতি রোজ,
সুখ-জীবন নিচ্ছে না খোঁজ।
সারাবিশ্ব তার হাতের মুঠোয়,
এক পলকেই দেখা যায়।
কোথায় কী যে ঘটছে সদা,
আয়নার মতো স্বচ্ছ যে তা।
ভালো কাজে আছে কদর,
মন্দ কাজে আঁধার কবর।
কে তুই করলি..রে আবিষ্কার,
জানাই তোরে স্যালুট, নমস্কার।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































