ছবি: আপন দেশ
শহর, কাক ও মানুষ
যারা এই শহরকে মাতিয়ে রাখে
তাদেরকেই একদিন এই শহর লাথি মারে।
এই আজব শহরের প্রতিটি ধূলি কণা স্বার্থপর।
আর অচেনা মানুষগুলি আরো বেশি স্বার্থপর
স্বার্থের সাথে এদের মাতামাতি
স্বার্থের সাথে এদের বন্ধত্ব
স্বার্থ ছাড়া এরা কারো সাথে কথাও বলে না।
মুখ বন্ধ হয়ে থাকে বোবার মতো!
কি আজব আমাদের এই অচেনা শহরের জীবন চক্র
মেঘ আর বৃষ্টি, এই পঁচা শহরকে অভিশাপ দেয় ক্ষণে ক্ষণে
কালো ধুঁয়া এই শহরকে ছায়ার মতো ঘিরে রেখেছে
দুর্গন্ধ আর দুর্গন্ধ আকাশে বাতাসে মিশে গেছে!
এখানে ময়লার স্তুপে জন্ম নেয়
কালো- কালো কাক আর অভাবি মানুষ
তাদের কর্মজীবন।
তবুও মানুষ আর কাক- এই শহরকে ছেড়ে যায় না
টিকে থাকে
ময়লা,আবর্জনা আর কালো ধুঁয়া খেয়ে...
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































