Apan Desh | আপন দেশ

জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ৩১ মে ২০২৬

জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জার্মানিতে আলোচনা সভা-দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

শনিবার (৩০ মে) জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জার্মানি শাখার সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্মানি বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজা।

দেওয়ান শফিকুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই সীমাবদ্ধ ছিলেন না, তিনি সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশ স্বাধীন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের নৈরাজ্য ও সংকট মোকাবিলা করে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তি স্থাপন করেন।

আরও পড়ুন <<>> গাজা ইস্যুতে আইসিসিতে মামলা করছে মালয়েশিয়া

তিনি বলেন, বিএনপি আজ গণমানুষের আস্থা নিয়ে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিচ্ছে। প্রবাসীদের দায়িত্ব হলো দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় সহায়তা করা।

মাসুদ রেজা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শ প্রবাসীদের ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অনুপ্রেরণা জোগায়।

সহ-সাধারণ সম্পাদক নিয়াজ হাবিব বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও জাতীয় ঐক্যের চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, আনিসুর রহমান শামীম, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, মঞ্জু সরকার, আসিফ ইকবাল ভূঁইয়া, আল আমিন রিয়াজ, হায়াতুন্নবী রুমেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়