Apan Desh | আপন দেশ

বিশ্ব কেক দিবস

মিষ্টিমুখে উদযাপনের দিন আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ২৬ নভেম্বর ২০২৬

মিষ্টিমুখে উদযাপনের দিন আজ

ছবি : সংগৃহীত

অনেকের প্রিয় খাবার কেক। জন্মদিন, বিয়েবার্ষিকীসহ যে কোনো পারিবারিক উদযাপনের অন্যতম অনুষঙ্গ এ কেক। তবে, অনেকে হয়তো জানেন না কেক নিয়েও একটি দিবস আছে। আজ সেই দিন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ব কেক দিবস।

কেকের ইতিহাস খুব প্রাচীন। প্রথম কেকটি প্রাচীন গ্রিস বা মিশরে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। প্রথম কেকগুলো ভারী ও সমতল ছিল। বাদাম ও মধু দিয়ে বানানো কেকগুলো খাবারের শেষে খাওয়া হতো। পরবর্তীতে প্রাচীন রোমানরা এ মিষ্টি খাবারের নিজস্ব সংস্করণ তৈরি করে। যা ক্রিমি এবং সমৃদ্ধ ছিল। যাইহোক, সারা বিশ্বের অনেক সংস্কৃতির মতো কেকটি প্রায়ই দেবতাদের জন্য সংরক্ষণ করা হতো এবং শ্রদ্ধা, ভালোবাসার চিহ্ন হিসেবে উপাসনালয়ে দেয়া হতো।

ত্রয়োদশ শতাব্দীতে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ইংরেজি শব্দ কেক সংযুক্ত করা হয়। গ্রেট ডিপ্রেশনের সময় অভাবের মধ্যে বসবাসকারী লাখ লাখ মার্কিনিদের সহজ, সস্তা খাবার সরবরাহের প্রয়োজন ছিল। তখন বাক্সযুক্ত কেকের জন্ম হয়। এ ধারণাটি দারুণ ফলদায়ক হয়। কারণ যুক্তরাষ্ট্রের লাখ লাখ গৃহিণী তাদের জীবনকে আরও সহজ করত এটিকে উপায় হিসেবে গ্রহণ করে।

আরও পড়ুন <> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঊনবিংশ শতাব্দীতে পশ্চিম ইউরোপে জন্মদিন উদযাপনে কেকের ব্যবহার শুরু হয়। তখন কেকের সঙ্গে মোমবাতি জ্বালানোর রীতিও চালু হয়।

কেক সবাই ভালোবাসে। এই সুস্বাদু ডেজার্টটি তৈরি করা, খাওয়া বা ভাগ করে নেয়া যাই হোক না কেন- আজকের দিনটি কেকপ্রেমীদের জন্য দারুণ একটি দিন। কেক দিবস উদযাপনের সর্বোত্তম উপায় হলো পরিবার এবং বন্ধুদের সঙ্গে কেক খাওয়া। এজন্য বিভিন্ন ধরণের কেক খাওয়া যেতে পারে।

কয়েকজন বন্ধুকে নিয়ে বেকারিতে যান এবং তাদের পছন্দের কেক খেতে পারেন। তা হতে পারে দারুচিনি কফি কেক, পাউন্ড কেক, বান্ডট কেক বা স্ট্রবেরি শর্টকেক।

 

আপন দেশ/এমটিআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো