Apan Desh | আপন দেশ

মেহেদির রং গাঢ় করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫১, ১৭ মার্চ ২০২৬

মেহেদির রং গাঢ় করার সহজ উপায়

ঈদের আনন্দে মেহেদির রঙিন ছোঁয়া আলাদা মাত্রা যোগ করে। হাতের কারুকাজকে আরও উজ্জ্বল করতে চাইলে কিছু সহজ কৌশল অনুসরণ করলেই মিলবে টুকটুকে লাল রং।

বিশেষজ্ঞদের মতে, বাজারের টিউব মেহেদির তুলনায় ঘরে তৈরি মেহেদি বেশি নিরাপদ। টিউব মেহেদিতে কেমিক্যাল থাকায় তা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে কালচে রঙের মেহেদি বেশি ঝুঁকিপূর্ণ। তাই ঘরে তৈরি মেহেদি ব্যবহার করাই ভালো।

ঘরে মেহেদি তৈরি করতে প্রথমে পাতা ভালোভাবে বেটে পেস্ট বানাতে হবে। এরপর এতে খর, চায়ের পাতা ও লবঙ্গ মিশিয়ে নিতে হবে। সঙ্গে সামান্য কফির গুঁড়ো যোগ করলে রং আরও গাঢ় হয়। মিশ্রণটি ১৫ মিনিট রেখে দিলে পেস্ট আরও কার্যকর হয়।

মেহেদি লাগানোর আগে হাত প্রস্তুত করাও গুরুত্বপূর্ণ। লেবুর রস ও চিনি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে তা দিয়ে হাত পরিষ্কার করলে রং ভালো ধরে।

আরও পড়ুন <<>> ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

ডিজাইন দেয়ার সময় মেহেদি একটু মোটা করে লাগানো ভালো। লাগানোর পর অন্তত ৮ ঘণ্টা পানি থেকে দূরে থাকতে হবে। তাই রাতে মেহেদি দেয়া সবচেয়ে উপযুক্ত সময়।

মেহেদি শুকিয়ে গেলে পানি দিয়ে ধোয়া উচিত নয়। স্বাভাবিকভাবে ঝরে যেতে দিতে হবে। পরে হাতে সরিষার তেল মাখলে রং আরও গাঢ় ও দীর্ঘস্থায়ী হয়।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement