Apan Desh | আপন দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের

নির্ধারিত সময়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আপিল বিভাগ

নির্ধারিত সময়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আপিল বিভাগ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত এক আদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। এতে স্বস্তি ফিরেছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। সোমবার (২৩ নভেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

০২:৩৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

কুবিতে শিক্ষার্থীদের উদ্যোগে উদ্যোক্তা মেলা

কুবিতে শিক্ষার্থীদের উদ্যোগে উদ্যোক্তা মেলা

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহকে উৎসাহিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা’র আয়োজন করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা নেটওয়ার্ক-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন মেলার উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এ আয়োজন সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান চৌধুরী। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

০৭:৩৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রোববার

কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

​২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি (মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে এ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বর। ​মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

০৮:২৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার

কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রকৌশল অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি বিবেচনায় রয়েছে আরও একটি বিভাগ চালুর বিষয়। সবকিছু ঠিক থাকলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে নতুন বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম। খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালের ০৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন করে ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির জন্য ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত ০২ নভেম্বর ইউজিসির সঙ্গে এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবিত বিভাগগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স। 

০৭:২৬ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

কুবিতে ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ১৬তম রসায়ন অলিম্পিয়াড

কুবিতে ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ১৬তম রসায়ন অলিম্পিয়াড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ কেমিকেল সোসাইটি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ আয়োজনে ১৬তম রসায়ন অলিম্পিয়াড হয়েছে। এতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কুমিল্লা অঞ্চলের এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি ও রসায়ন অলিম্পিয়াড ২০২৭ এর কুমিল্লা অঞ্চলের আহবায়ক ড. এ কে এম রায়হান উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন।

০৯:১৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার

কুবি শিক্ষার্থীর মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি

কুবি শিক্ষার্থীর মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন তার সহপাঠীরা। স্মারকলিপিতে ন্যায় বিচার ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়েছে।   মঙ্গলবার (২৭ অক্টোবর) ফারজানার ইসলামের সহপাঠীরা এ স্মারকলিপি দেন।  স্মারকলিপিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফারজানার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্তে সহযোগিতা, অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা এবং অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

০৩:৫৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

কুবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

কুবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠেছে। মোতাসিম বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার প্রতিমা বিসর্জন এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে। এ ঘটনায় তার স্থায়ী বহিষ্কার ও আইনি শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেনের নিকট এ স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে বলা হয়, গত ২২ অক্টোবর অভিযুক্ত শিক্ষার্থী তার ফেসবুক প্রোফাইলে প্রতিমা বিসর্জন নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট দেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের পাশাপাশি ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত হেনেছে।

০৬:৪৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

কুবি শিক্ষার্থী ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুবি শিক্ষার্থী ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার স্বামীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। নিহত ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের স্নাতক ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্বামী নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

০৩:৩৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

অপরিচ্ছন্ন ডাইনিংয়ে স্বাস্থ্যঝুঁকিতে কুবি শিক্ষার্থীরা

অপরিচ্ছন্ন ডাইনিংয়ে স্বাস্থ্যঝুঁকিতে কুবি শিক্ষার্থীরা

রাতের খাবার পরিবেশনের পর অবশিষ্ট ভাত ও ডাল খোলামেলা অবস্থায় রেখে দেয়া হয়। এ ভাতেই দেখা মেলে তেলাপোকা হাঁটার দৃশ্য। সকালে আবার সেই ভাত নতুন ভাতের সঙ্গে মিশিয়ে দেয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী রুবায়েত হোসেন নিজ হলের ডাইনিংয়ের ব্যাপারে এমনই তথ্যই জানান। তিনি অভিযোগ করে বলেন, যেখানে চাল-ডাল ধোয়ার কাজ করা হয়, সেখানেও প্রচুর ময়লা। রাতে খাবার শেষে ডাইনিং টেবিল ঠিকমতো পরিষ্কার করা হয় না। চলতি বছরের ০৭ জুলাই ক্যাম্পাস ফুড সেফটি অ্যাওয়ারনেস শীর্ষক সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. শরীফুল করীম খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। বাবুর্চি এবং স্টাফদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে রুবায়েত বলেন, স্বাস্থ্যবিধি মানা তো অনেক দূরের ব্যাপার, রান্নার সময় বেশিরভাগ সময় তাদের খালি গায়েই দেখি।

০৩:৫২ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

কুবিতে বিশ্ব ডাক দিবসে চিঠি উৎসব

কুবিতে বিশ্ব ডাক দিবসে চিঠি উৎসব

প্রযুক্তিনির্ভর যোগাযোগের যুগে হাতে লেখা চিঠির আবেগ ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ডাক বিভাগের আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চিঠি উৎসব হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

০৪:০১ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement