Apan Desh | আপন দেশ

জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

চব্বিশের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ ৮ আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ করা হয়। এ অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অভিযোগ আমলে নিয়ে পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো হলো- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টকশোতে সব হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন। তিনি আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন।

আরও পড়ুন <<>> শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

তৎকালিন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন, ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন। এছাড়া অধ্যাপক জাফর ইকবাল আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে হত্যায় সহযোগিতা করেছেন।

আট আসামির মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত গ্রেফতার রয়েছে।

পলাতক আছেন অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

এছাড়া, গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেনসহ সাত জনকে গুম করা হয়। এ ঘটনায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়