Apan Desh | আপন দেশ

আ.লীগ নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৩, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগ নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি : আপন দেশ

বাংলাদেশ আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রিটের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে’র প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল দাবির আরজি জানানো হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় ১২ মে’র প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

রিটটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবারের কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে ২০২৫ সালের ১২ মে  এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

আরও পড়ুন <<>> অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের পদত্যাগ

ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসময়ে যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন প্রচারণাও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি মিছিল, সভা-সমাবেশ, সম্মেলনসহ সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন নামে এক ব্যক্তি রিটটি দায়ের করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়