ছবি : আপন দেশ
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৮ অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন।
রায়ে হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ৫টি অভিযোগে খালাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলাাদা আলাদা অভিযোগে ১ লাখ করে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
জুলাই আন্দোলনে ছাত্রজনতাকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের মার্চে তদন্ত শুরু হয়। ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল হয়। পরে ৩০ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়।
আরও পড়ুন : দুদক পুনর্গঠনে বাছাই কমিটির সভা বুধবার
এ মামলায় শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দেন। গত ১৩ মে শেষ হয় এ মামলার বিচার কার্যক্রম।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































