ফাইল ছবি
দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক দুই প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও মেহের আফরোজ চুমকির আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পৃথক দুই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন তদন্তের স্বার্থে আদালতে আবেদন করে জানায়, সাবেক এ দুই প্রতিমন্ত্রীর আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন। এতে তাদের আর্থিক লেনদেন ও সম্পদের উৎস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন <<>> হামে মৃত্যু : ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, আয়কর নথি যাচাই ছাড়া তদন্ত কার্যক্রম পূর্ণাঙ্গভাবে এগিয়ে নেয়া সম্ভব নয়।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানিয়েছে, চলমান তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব নথি সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে আরও তথ্য যাচাই করা হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































