Apan Desh | আপন দেশ

আয়কর

ভ্যাট রিটার্নে ১১ খাত বাধ্যতামূলক

ভ্যাট রিটার্নে ১১ খাত বাধ্যতামূলক

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হওয়া খাতগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত। মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত। এ বিষয়ে এনবিআরের আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৮(ক) এ প্রদত্ত ক্ষমতাবলে বর্ণিত খাতগুলোর ক্ষেত্রে পণ্যের উৎপাদনকারীদের ভ্যাট প্রদান বাধ্যতামূলক করা হলো। একই সঙ্গে বর্ণিত সেবা খাতগুলোর ক্ষেত্রে সরবরাহকারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) eVAT পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র প্রদান বাধ্যতামূলক করা হলো। 

০৫:৫২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement