Apan Desh | আপন দেশ

জামায়াতকর্মী বিবি সাওদার জামিন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৬, ৭ এপ্রিল ২০২৬

জামায়াতকর্মী বিবি সাওদার জামিন 

ছবি : আপন দেশ

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (০৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ প্রদান করেন।​

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

এর আগে রোববার (০৫ এপ্রিল) রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে ভোলা আদালতে তাকে তোলা হয়।

আরও পড়ুন : গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ফেসবুক পোস্টে তার মুক্তি দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়