Apan Desh | আপন দেশ

ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৯, ২৭ মার্চ ২০২৬

ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ

আগের দিন আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে ধরাশয়ী হয়েছে জামাল ভূঁইয়ারা। ২৪ ঘন্টা না পেরুতেই সে ভিয়েতনামের বিপক্ষেই সুখবর দিলেন বাংলাদেশের আর্চাররা। শুক্রবার (২৭ মার্চ) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আর্চারিতে স্বর্ণ পদক জিতেছে লাল সবুজ দল।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের আর্চাররা।

গত বছর এ টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। এবার অনেক প্রত্যাশা নিয়ে গেলেও অন্য কোনও ইভেন্টের একক বা মিশ্র ইভেন্টেই সেমিফাইনালে খেলতে পারেনি আর্চাররা। ব্যতিক্রম কম্পাউন্ড ইভেন্ট।

আরও পড়ুন<<>>দশ জনের ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল 

এ ইভেন্টে পুরুষ দলগত বিভাগে গত পরশু ফাইনালে উঠেছিল তারা। এদিন ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আর্চার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো পারফর্ম করেছেন।

বাংলাদেশি আর্চারদের স্কোর ২৩১ পয়েন্ট। অন্য দিকে ভিয়েতনামের আর্চাররা করেন ২২৫। ৬ পয়েন্ট বেশি থাকায় বাংলাদেশ ফাইনাল জিতে স্বর্ণপদক নিশ্চিত করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়