Apan Desh | আপন দেশ

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন দুলু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৩, ১১ জানুয়ারি ২০২৬

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন দুলু

দেড় যুগ আগের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন। 

তথ্যটি নিশ্চিত করেছেন দুলুর আইনজীবী মো. বোরহান উদ্দিন।

এদিন দুলুর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত। এই রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান।

এর আগে ২০০৮ সালের ৩ আগস্ট সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে মামলা করেন। 

মামলায় অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন ওই বিএনপি নেতা। এ ছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন। ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতেও গিয়েছিলেন।

আরও পড়ুন : রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

তবে আদালতের সিদ্ধান্ত তার বিপক্ষে যায়। পরে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে তার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়