Apan Desh | আপন দেশ

সাবেক আইজিপি ইকবাল বাহার আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ২১ জুন ২০২৫

সাবেক আইজিপি ইকবাল বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (২০ জুন) রাতে তিনি বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন। পুলিশের সাবেক এ শীর্ষ কর্মকর্তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কি না সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

এরপর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানের ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল। সেগুলোর একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ ইকবাল বাহার রাজধানীর রাজারবাগ টেলিকম অ্যান্ড আইএম-এ অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালে তিনি অবসরে যান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান