Apan Desh | আপন দেশ

মির্জা ফখরুলের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ১০ জানুয়ারি ২০২৪

মির্জা ফখরুলের জামিন

ছবি: সংগৃহীত

পৃথক ৯ মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে রাজধানীর পল্টন থানার ৬টি ও রমনা থানার ৩টি মামলা রয়েছে। বুধবার (১০ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ আদেশ দেন।

গতকাল আদালতে তাকে গ্রেফতার দেখানোসহ জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।

আরও পড়ুন>> নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র-স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৯ মামলা দায়ের হয়। এসব মামলায় জামিন আবেদন গ্রহণ করা, আইন অনুযায়ী তা নিষ্পত্তিতে সিএমএম নির্দেশ দেন হাইকোর্ট। জামিন আবেদন গ্রহণ ও নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৪ ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল। রিটে পল্টন থানার ৭ এবং রমনা থানার ৩ মামলার কথা উল্লেখ রয়েছে। 

হাকিম আদালত রমনা ও পল্টন থানায় করা ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ না করায় রিট আবেদন করেন তিনি। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত