Apan Desh | আপন দেশ

মানবতাবিরোধী অপরাধ

মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩০, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৩২, ২৯ অক্টোবর ২০২৬

মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলোচিত এ মামরার রায় ঘোষণা করেন। চায়ে চারজনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তেরও নির্দেশ দেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি দর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী আজগর আলী এবং কুষ্টিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা রয়েছেন।

আরও পড়ুন<<>>মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ও অপর তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় সময়োপযোগী। এ রায়কে স্বাগত জানাই।

উল্লেখ্য, মামলাটি জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ মোট চারজনকে আসামি করা হয়েছিল। 

গত বছরের ০২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলায় ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন। মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়