Apan Desh | আপন দেশ

সৌদির বিমানবন্দর ব্যবহার নিয়ে হুথিদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:২৯, ১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দর ব্যবহার নিয়ে হুথিদের সতর্কতা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য যাত্রী ও বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর এ সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমায় হামলা চালাতে পারে তাদের বাহিনী। তবে, মক্কা ও মদিনার বিমানবন্দর এ হামলার হুমকির আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বিমান সংস্থা, নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের সতর্কবার্তাটি গুরুত্বের সঙ্গে নেয়ার আহবান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা ব্যর্থ হলে এর দায় দেশটির সরকারকে নিতে হবে।

হুথিদের সামরিক বাহিনী আরও জানিয়েছে, নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা ঘোষিত অবস্থান থেকে সরে আসবে না।

আরও পড়ুন <<>> হুথিদের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি সৌদি জোটের

বিমানবন্দরে হামলার জবাবে বিমানবন্দরে হামলা, অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনা বাড়লে পাল্টা পদক্ষেপ নেয়ার নীতি অনুসরণ করবে তারা।

এর আগে, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। আহত হন আরও ৩০৯ জন।

এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এ ঘটনাকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়