Apan Desh | আপন দেশ

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৬ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৬ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

দক্ষিণ ফিলিপাইনের একটি হাইস্কুলে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ছয়জন শিক্ষার্থী। এছাড়া আরও ১৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সাউথ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে।

ফিলিপাইনের সমাজকল্যাণ ও উন্নয়ন বিভাগের বরাতে হতাহতের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বন্দুক হামলার পরপরই বাঙ্গা শহরের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা দফতর।

ঘটনার তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে শিক্ষা বিভাগ।

আরও পড়ুন <<>> নয়াদিল্লিতে ধর্ষণের পর হত্যা, খোলা মাঠে তরুণীর মরদেহ খাচ্ছিল কুকুর

এক বিবৃতিতে শিক্ষা বিভাগ জানায়, শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের কর্মীদের নিরাপত্তাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মানসিক ধাক্কা সামলে উঠতে সহায়তার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়।

একই সঙ্গে তদন্ত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর বা অসত্য তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করেনি পুলিশ। এর আগে গত ১৮ আগস্ট দেশটির আতেনিও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুক হামলায় হামলাকারী শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়