Apan Desh | আপন দেশ

ফিলিপাইন

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।বুধবার (০৭) দক্ষিণ ফিলিপাইনের উপকূলে এই কম্পন হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা বা তাৎক্ষণিক ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি প্রথমে ৬ দশমিক ৭ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল এবং মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ৫৮ দশমিক ৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।

১০:৪০ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement