Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমেছে। সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমে। এর প্রভাব পড়েছে তেলের দামে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেলের চালান দেয়ার প্রস্তাব দিয়েছে-এমন খবর প্রকাশের পর সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। এর প্রভাবেই আগের দিনের দরপতনের ধারাবাহিকতা বজায় থাকে।

আরও পড়ুন<<>>এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৪ ডলার বা ১.২ শতাংশ কমে ১০৪.৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১৪ ডলার বা ১.১ শতাংশ কমে ১০১.২৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই প্রায় ৩ ডলার করে কমেছিল।

বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি এবং সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগের দিকে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়