Apan Desh | আপন দেশ

ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৮, ৮ আগস্ট ২০২৬

আপডেট: ১০:২৮, ৮ আগস্ট ২০২৬

ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের পূর্ব পাশে নির্মাণাধীন ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত। স্থানীয় সময় শুক্রবার (০৭ আগস্ট) ওয়াশিংটন-ভিত্তিক ডিসট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালত ২-১ মংখ্যাগরিষ্ঠ মতামতে এ নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউজের ভেঙে ফেলা ইস্ট উইংয়ের জায়গায় এ বলরুম তৈরির উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতের এ নির্দেশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার এখতিয়ারের সীমা পরীক্ষায় আরেক আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন।

আদালত বলেছে, প্রতিটি প্রেসিডেন্টই হোয়াইট হাউজের সাময়িক বাসিন্দা, তারা স্থায়ী মালিক নন। তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউজের মতো ঐতিহাসিক স্থাপনা পুনর্গঠন বা এর কাঠামো পরিবর্তন করা যায় না।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ (ইস্ট উইং) ভেঙে ৯০ হাজার বর্গফুট আয়তনের বিশাল এক বলরুম নির্মাণের কাজ শুরু হয়। এ প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেননি ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের এ বলরুম প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলাম্বিয়া জেলা সার্কিটের আপিল আদালতে পিটিশন দেয় ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশন নামের একটি সংস্থা। সে পিটিশনের রায় শুক্রবার ঘোষণা করলেন আদালত। আপিল আদালতের ৩ জন বিচারপতির ২ জন রায়ের পক্ষে ভোট দিয়েছেন।

আরও পড়ুন<<>>গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশ বাংলাদেশি

আপিল আদালতের এ রায়ের বিরুদ্ধে অবশ্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, তবে সে আবেদনের জন্য তার হাতে সময় আছে মাত্র ১৪ দিন। আগামী ১৪ দিনের মধ্যে যদি ট্রাম্পের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে আপিল করতে ব্যর্থ হন, তাহলে এ ব্যাপারে আপিল আদালতের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

পিটিশনের বাদিপক্ষ ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস আপিল আদালতের রায়ে স্বাভাবিক কারণেই খুশি হয়েছেন। রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের লেগস বলেছেন, হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের যত ঐতিহাসিক স্থাপনা আছে, সেসবের ব্যাপারে মতামত দেয়ার পূর্ণ অধিকার এ দেশের নাগরিকদের রয়েছে। এ রায়ের মাধ্যমে আদালত সে অধিকারকে স্বীকৃতি দিলেন। আজকের দিনটি যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের জন্য একটি মহান দিন।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় আপিল আদালতের রায়কে ‘অন্যায্য’, ‘ভয়ঙ্কর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলেও উল্লেখ করেন তিনি।

ট্রুথ সোশ্যাল পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রস্তাবিত বলরুম আসলে একটি নিরাপত্তা স্থাপনা। এটি আসলে একটি বড়, দামি এবং কমপ্লেক্স ইউনিট যেখানে বোমা আশ্রয়কেন্দ্র, মেডিকেল সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা নিশ্চিতে শিল্ড থাকবে। আপিল আদালত যে রায় দিয়েছেন সেটি ভয়ঙ্কার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এ রায় আমার এবং হোয়াইট হাউসের অন্যান্য স্টাফ ও দর্শকনার্থীদের হামলার ঝুঁকিতে ফেলেছে।

ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন ট্রাম্প, আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। আশা করছি, আপিল আদালতের এ অন্যায্য রায়কে সুপ্রিম কোর্ট পুরোপুরি বাতিল করবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement