Apan Desh | আপন দেশ

বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৪, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১১:২২, ১৪ জুলাই ২০২৬

বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩০

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। এছাড়াও আহত হয়েছেন ৭০ জনেরও বেশি। এদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১২ জুলাই) গভীর রাতে ব্যাংককের একটি বারে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডে বেঁচে ফেরা কয়েকজন জানিয়েছেন, বারের কিছু দরজা তালাবদ্ধ ছিল এবং জরুরি নির্গমনপথের কোনো স্পষ্ট নির্দেশনা ছিল না। পুলিশের প্রাথমিক ধারণা, মঞ্চের কাছাকাছি একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দাহ্য সাজসজ্জার উপকরণের কারণে আগুন দ্রুত পুরো বারে ছড়িয়ে পড়ে।

পুলিশ প্রধান কিত্তিরাত ফানফেট বলেন, ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থায় চরম অবহেলার ইঙ্গিত দেয়। উদ্ধারকারীরা বারের পেছনের শৌচাগারের কাছে অনেক লাশ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে মানুষ ওই দিকে ছুটে গেলেও বের হওয়ার পথ না পেয়ে আটকা পড়েন।

আরও পড়ুন <<>> হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

অগ্নিনিরাপত্তা বিশেষজ্ঞ বুসাকর্ন সায়েনসুক জানান, শৌচাগারের পাশের দরজাটি তালাবদ্ধ ছিল। আর মূল প্রবেশপথের দুটি দরজার সামনে আসবাবপত্র থাকায় সেগুলোও আংশিকভাবে বাধাগ্রস্ত ছিল।

এছাড়া মঞ্চে প্লাস্টিকের ফুল এবং ছাদে দাহ্য ফোম ব্যবহার করায় আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়