Apan Desh | আপন দেশ

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, তবে...

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫২, ১০ জুলাই ২০২৬

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, তবে...

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এমন উত্তেজনাযর মধ্যেই ইরানে আবারও হামলা চালাতে চায় ইসরায়েল। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান।

নাম প্রকাশ না করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের কর্মকর্তারা ধারণা করছেন, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকবে।

আরও পড়ুন<<<>>>মাশহাদে চিরনিদ্রা খামেনির

একই ধরনের তথ্য প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক পোস্ট। পত্রিকাটি জেরুজালেমের একটি সূত্রের বরাতে জানায়, ভবিষ্যতে সম্ভাব্য হামলায় যুক্ত হতে এবং পূর্ণমাত্রায় যুদ্ধ পুনরায় শুরু করতে আগ্রহী ইসরায়েল।

ওই নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বুধবার যুক্তরাষ্ট্রের ইরানে হামলা শুরুর আগে বলেছিল, প্রয়োজন হলে আমরা আবারও এটি করতে প্রস্তুত।

সূত্রটি আরও জানায়, মানুষকে আবার আশ্রয়কেন্দ্রে যেতে হোক এমন পরিস্থিতি ইসরায়েল চায় না। তবে ইরানে যা ঘটছে, সেটিও উপেক্ষা করতে চায় না। তার ভাষায়, যদি সেটাই আমাদের দিতে হওয়া মূল্য হয়, তাহলে আমরা সে পরিস্থিতি মেনে নেব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch