Apan Desh | আপন দেশ

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৩, ২১ জুন ২০২৬

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে লেবার পার্টির অভ্যন্তরীণ তীব্র চাপ ও জনপ্রিয়তায় ধসের মুখে সোমবারই (২২ জুন) পদত্যাগ করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

ব্রিটিশ গণমাধ্যম ‘অবজারভার’র বরাতে রোববার (২১ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত কয়েক মাস ধরেই স্টারমারের প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে ছিল। তবে শুক্রবার (১৯ জুন) এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এদিন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পান। এর মাধ্যমে তিনি লেবার পার্টির দলীয় প্রধান স্টারমারের নেতৃত্বের ওপর চ্যালেঞ্জ জানাতে পারবেন।

অবজারভার আরও জানায়, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চপর্যায়ের নেতারা।

এর আগে শুক্রবার কেয়ার স্টারমার বলেছিলেন তার নেতৃত্বের ওপর যদি কোনো চ্যালেঞ্জ আসে তাহলে এর বিরুদ্ধে তিনি লড়াই করবেন। এ ছাড়া নিজ দল লেবার পার্টির প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন, নিজেদের মধ্যে লড়াই করে যেন দলকে ছিন্নভিন্ন না করা হয়।

আরও পড়ুন : ফের হরমুজ বন্ধের ঘোষণা ইরানের

২০২৪ সালে লেবার পার্টি কেয়ার স্টারমারের নেতৃত্বে ভূমিধস জয় পায়। কিন্তু দুই বছর যেতে না যেতেই তার জনপ্রিয়তা কমে গেছে। ভোটাররা মনে করছেন তাদের জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি স্টারমার দিয়েছিলেন সেটি পূরণ করতে পারবেন না তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়