Apan Desh | আপন দেশ

হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৭, ২৬ মে ২০২৬

আপডেট: ১৮:১২, ২৬ মে ২০২৬

হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় স্থানীয় সময় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দেয়া হয়। সেখানে জানানো হয়েছে, মূলত দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

৭৬ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। একাধিক ঘটনায় তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগ ওঠে। এ নিয়ে তিনি সমালোচনার মুখেও পড়েন। ফলে তার সামগ্রিক স্বাস্থ্য নিয়ে জনমনে নানা জল্পনা তৈরি হয়েছে।

গত মাসে বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যমে জানান, তিনি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন।

তিনি দাবি করেন, বিষয়টি গোপন রাখা হয়েছিল যাতে এটি রাজনৈতিক বা প্রচারণার কাজে ব্যবহার না হয়। তবে রোগ নির্ণয়, চিকিৎসা শুরুর সময় এবং শেষের সময় সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন <<>> শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

তার প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদনে ক্যানসার চিকিৎসা ও অস্ত্রোপচারের তথ্য থাকলেও নথির অনেক অংশ ছিল অস্পষ্ট। এমনকি প্রতিবেদনের বছর সম্পর্কেও নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। হাসপাতালের আনুষ্ঠানিক লোগো বা পূর্ণ চিকিৎসা বিবৃতির চিহ্নও সেখানে ছিল না।

চিকিৎসা ইতিহাস অনুযায়ী, ২০২৩ সালের জুলাইয়ে তার শরীরে পেসমেকার বসানো হয়। ২০২৪ সালের মার্চে হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়। আর ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পেসমেকার বসানোর সময় প্রথমে জানানো হয়েছিল, তিনি পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য এক রাত হাসপাতালে ছিলেন। পরে জানা যায়, তার শরীরে সাবকিউটেনিয়াস হার্ট মনিটর বসানো হয়েছিল। এ ঘটনায় তার স্বাস্থ্য নিয়ে নতুন প্রশ্ন ওঠে।

পরবর্তীতে চিকিৎসকরা জানান, হাসপাতালে থাকার সময় করা ইলেক্ট্রোকার্ডিওগ্রাম পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। তবে তখন জনসাধারণকে আশ্বস্ত করা হয়েছিল যে তার হৃদযন্ত্র সম্পূর্ণ স্বাভাবিক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়