ছবি : সংগৃহীত
আর মাত্র চারটি ম্যাচ। এরপরই শেষ হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফ র্যাংকিংয়ের শীর্ষ চার দল। ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ড।
সেমিফাইনালে উঠা প্রত্যেকটি দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে। এরপরও শক্তিমত্ত্বা ও অতীত পরিসংখ্যানে কিছু দল এগিয়ে থাকে। আবার পেছনে রাখতে হয় কোনো দলকে। এমনই বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে সেমিফাইনালের ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা সুপার কম্পিউটার।
অপ্টা বলছে, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মধ্যকার সেমিফাইনাল। দু’দলের মধ্যে আর্জেন্টিনাকে নয়, বরং ইংল্যান্ডকেই খানিকটা এগিয়ে রাখছে অপ্টা। সুপার কম্পিউটার বলছে, ফাইনালের উঠার সম্ভাবনা কিঞ্চিৎ বেশি ইংলিশদের। তাদের ফাইনাল খেলার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, আর্জেন্টিনার ৪৯.০৪ শতাংশ।
আরও পড়ুন <<>> সেমিফাইনালে কে কার মুখোমুখি, কার খেলা কখন?
সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী হিসেবে, সেমিফাইনাল ম্যাচটিতে হ্যারি কেনদের জেতার সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা দেখানো হয়েছে ৩৪.১০ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ।
সুপার কম্পিউটার বলছে, এবারের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ২০.৫৫ শতাংশ, ইংলিশদের ২১.৯৪ শতাংশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































