Apan Desh | আপন দেশ

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘একগুচ্ছ কালো চুল’

সোয়েব মোহাম্মাদ

প্রকাশিত: ২৩:৪০, ১২ জুলাই ২০২৬

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘একগুচ্ছ কালো চুল’

ছবি: আপন দেশ

একগুচ্ছ কালো চুল

খোলা আঙিনা জুড়ে কাঁচা কাঁদায় পায়ের ছাপ,
শিশির বিন্দুর মতো বৃষ্টি এসে ঝরে যায়
অনুন পাড়ের টিনের চালে।
ঝিরিঝিরি বৃষ্টির সাথে মিশে যায়
সাদা ধোঁয়ার কুণ্ডলী।

বাষ্পে ফর ফর শব্দে লাফিয়ে
পড়ে যেতে চায় পাতিলের ঢাকনা।

বৌদির আধ কাটা লাল ব্লাউজের পিছনে
উন্মুক্ত পিঠের উপর,
একগুচ্ছ কালো চুল এলো হয়ে নেমে গেলো।

প্রতিদিনের দরিদ্র সংসার এসে
থেমে গেছে এই অনুনের আঁচে।
নিজের বলে সে যে স্বপ্ন এঁকেছিলো কোনো একদিন,
এখন আঁধার ‘আসবার’ পূর্বে
শুধু স্বামীটির অপেক্ষা ছাড়া আর কোনো স্বপ্ন নেই তার।

কারখানার কালি মাখা ক্লান্তি গায়ে সে রোজ বাড়ি ফিরে।
ইচ্ছে থাকে—
তবুও মালিকের মুনাফার জিভেতে
শ্রমিকের আসে না সাপ্তাহিক অবসর।

তাই ক্লান্ত দুপুরে মুখোমুখি বসে চোখাচোখি গল্প হয়নি,
আজ তিন সপ্তা ফুরোলো।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়