Apan Desh | আপন দেশ

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়াতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১০, ১২ জুলাই ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়াতে কমিটি গঠন

ফাইল ছবি

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়াতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে সুপারিশ দিতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাত সদস্যের কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব কমিটির সদস্য থাকবেন।

কমিটিকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সংক্রান্ত আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে সেগুলো উত্তরণে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার সহায়ক ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ এবং আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সুপারিশ করবে কমিটি।

প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা বা অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধি কিংবা বিশেষজ্ঞদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে কমিটি। প্রয়োজন অনুসারে সভা আহবান করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়