Apan Desh | আপন দেশ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী অনিন্দ্য

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:২৭, ১২ জুলাই ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী অনিন্দ্য

ছবি: আপন দেশ

দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষেরা বাড়িতে ফিরবে।  

রোববার (১২জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত রাঙামাটির বিভিন্ন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক ভাবে যারা ক্ষতি হয়েছে বিশেষ করে ফসল বা গবাদি পশুর ক্ষতি হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিয়ে স্বাভাবিক জীবনে কিভাবে ফিরিয়ে নেয়া যায় সে দায় রয়েছে। কারণ এ সরকার নির্বাচিত সরকার। জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। দুর্যোগের কঠিন এ সময়ে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সকল বিভাগ, জনপ্রতিনিধিরা কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে। 

আরও পড়ুন<<>>নীলফামারীতে ট্রাকচাপায় নিহত ৪

তিনি আরও বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের মিলেমিশে কাজ করার আহবান জানান তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসময় রাঙামাটির দুর্গত মানুষের খোঁজখবর নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এসময় রাঙামাটি ২৯৯ আসনের এমপি অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফি,  পুলিশ সুপার  মুহাম্মদ আব্দুর রকিব, রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়