ফাইল ছবি, আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অনুষদভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাতে বাকৃবি শাখা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে দক্ষ শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষদভিত্তিক কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আরও কার্যকরভাবে কাজ করার পাশাপাশি অনুষদ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা সম্ভব হবে।
আরও পড়ুন<<>>চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা
অনুষদভিত্তিক কমিটিতে দায়িত্ব পালনে আগ্রহী শিক্ষার্থীদের শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে টিএসসি মিনি কনফারেন্স কক্ষে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেয়ার জন্য আহবান জানানো হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের আহবায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহবায়ক এএম শোয়াইবের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাকৃবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, অনুষদভিত্তিক কমিটিগুলো শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ এবং ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































