Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার বছরে খাবার বিল ৩৫ কোটি টাকা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৭, ১২ জুলাই ২০২৬

আপডেট: ২২:১৩, ১২ জুলাই ২০২৬

শেখ হাসিনার বছরে খাবার বিল ৩৫ কোটি টাকা: অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

‘মুজিব বর্ষ’ উদযাপনে প্রায় ৯৮৩ কোটি টাকা ব্যয় হয়েছে। আরও ভয়ঙ্কর তথ্য হলো শেখ হাসিনার বছরের খাবার বিল উত্তোলন করা হয়েছে ৩৫ কোটি টাকা।  এ  জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে জানতে চাওয়া হয়। সে প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দফতরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য স্থাপন করা হয়।

আরও পড়ুন <<>> দুর্গতদের পাশে থাকতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

আমীর খসরু জানান, এছাড়া রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ডও তৈরি করা হয়। সব মিলিয়ে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে। তিনি আরও জানান, শেখ হাসিনার এক বছরের খাবার ব্যয় হয়েছে মাত্র ৩৫ কোটি টাকা। এ-সংক্রান্ত ‘মুজিব বর্ষ উদযাপন বাবদ ব্যয়ের বিবরণী’ শীর্ষক একটি বিস্তারিত তালিকা লিখিত উত্তরের সঙ্গে সংযুক্ত করে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

আপন দেশ/এসএস/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়