Apan Desh | আপন দেশ

‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ১৫ মে ২০২৬

‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরটিকে ‘খুবই সফল’, ‘বিশ্বখ্যাত’ এবং ‘অবিস্মরণীয়’ বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (১৫ মে) শি জিনপিংয়ের সঙ্গে শেষ দফার আলোচনা শেষে বেইজিং সফর সমাপ্ত করেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দুই নেতার মধ্যে প্রথম দফার বৈঠক হয়।

অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের এ সফরকে ‘ঐতিহাসিক’ এবং ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেছেন।

দুই নেতার মধ্যে টানা দুই দিনের বৈঠকে বাণিজ্য, তেল, ইরান এবং তাইওয়ান ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

সফর ও আলোচনার বিষয়ে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক, কৌশলগত এবং স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে তারা নতুন একটি অবস্থান তৈরি করেছেন।

আরও পড়ুন <<>> লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের জরিমানা

বৈঠকে ট্রাম্প শি জিনপিংকে তার পুরোনো বন্ধু হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

এছাড়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আন্তরিক ও গভীর যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। পাশাপাশি ভবিষ্যতে ওয়াশিংটনে শি জিনপিংকে আতিথেয়তা দেয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement